পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ‘প্রকল্পে দুর্নীতি নেই’ জানালো ওয়াসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৪:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪:৪৪

উন্নয়ন প্রকল্পে কোনও দুর্নীতি হচ্ছে না জানিয়ে শুক্রবার (২৮ অক্টোবর) দেশের শীর্ষ একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে—কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা ওয়াসা সম্পর্কে—বিশেষ করে  প্রকল্পসমূহের ওপর মিথ্যা ও তথাকথিত দুর্নীতির তথ্য ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। এরূপ বিভ্রান্তিকর তথ্য জনমনে ও গ্রাহকদের মধ্যে ঢাকা ওয়াসা'র কার্যক্রম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নয়ন সহযোগীদের গাইডলাইন ও ক্রয়-নীতি অনুসরণ করে আন্তর্জাতিক মানের কনসালটেন্টস নিবিড়ভাবে প্রতিটি প্রকল্পের যাবতীয় কার্যক্রম মনিটরিং করে থাকে। এখানে দুর্নীতির কোনওই সুযোগ নেই। যে কোনও দুর্নীতির বিরুদ্ধে ঢাকা ওয়াসা'র অবস্থান “জিরো টলারেন্স”। ঢাকা ওয়াসা সর্বোচ্চ আন্তরিকতার সাথে নগরবাসীকে সেবা দিয়ে আসছে।

ঢাকা ওয়াসার যে কোনও প্রকল্পের ওপর সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণাদিসহ সরাসরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে দাখিল করার জন্য বিনীত অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর সকল গোপনীয়তা রক্ষা করা হবে বলেও ওয়াসার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/ আরএইচ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী