আদালতে এরতেজা, ২ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৩:১১

জালিয়াতি ও প্রতারণার মামলায় এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ডের আবেদন করেছেন পুলিশ।

বুধবার (২ নভেম্বর)সকাল সাড়ে ১০ টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে দুই দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদন বিষয়ে শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ নম্বর থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

পিবিআইয়ের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ সুপার আবু ইউসুফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর খিলক্ষেতে গত ১০ জানুয়ারি করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে ড. এরতেজার নাম উঠে আসে। এর প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আরও তিন আসামির মধ্যে একজন নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ। অন্য দুজন হলো রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। এই মামলায় এর আগে গ্রেফতার হয়েছিলেন আবু ইউসুফ আব্দুল্লাহ।

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় মামলাটি করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম।

গ্রেফতার কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম-এর সম্পাদক ও প্রকাশক।

/টিএইচ/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক