রাজশাহী থেকে কক্সবাজারে নভোএয়ারের সরাসরি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৯:৪২আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৯:৪২

রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার। বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এই গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ উপলক্ষে ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার জানিয়েছে, সরাসরি ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ নির্ধারণ করা হয়েছে।

অফারটি উপভোগ করতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে। এই অফারে দুই জনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা জনাব মফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ
‘এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার পেলো নভোএয়ার 
ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে নভোএয়ার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম