‘পার্বত্য চুক্তির সমস্যাগুলো প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সমাধান সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ২০:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২০:৪৪

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে যেসব কমিটি করা হয়েছে, সেগুলো কার্যকর করার কোনও ক্ষমতা দেওয়া হয়নি। তবে চুক্তিটি বাস্তবায়নে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সমাধান করা সম্ভব।

শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত ‘পার্বত্য শান্তি চুক্তি: বাস্তবায়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠবে এসব কথা বলেন দেশের বিশিষ্টজনেরা।

এডিটরস গিল্ডের প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে আলোচক হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাবেক সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিত চাকমা, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ ও কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমাও আলোচনা সভায় কথা বলেন।

আলোচকরা বলেন, বেশ কিছু অপশক্তি রয়েছে, যারা চুক্তিটির চায় না। এই অপশক্তি রুখে দিয়ে চুক্তি পরিপূর্ণভাবে কার্যকর ও বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। এই সমস্যার সমাধানে ভূমি কমিশনকেও কার্যকর করতে হবে। এটি করা না হলে পার্বত্য সমস্যার সমাধান সম্ভব নয়।

পার্বত্য চট্টগ্রামের সব পক্ষ শান্তি চুক্তির বাস্তবায়ন চায় দাবি করে তারা বলেন, ১৯৯৭ সালের ৩ ডিসেম্বর শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে। সে কারণে এই সমস্যা সমাধানে রাজনৈতিক সংলাপ জরুরি। সেই সঙ্গে বাড়াতে হবে যোগাযোগও।

শান্তি চুক্তির ২৫ বছর পর নানা আলোচনা-সমালোচনার বিষয়টি তুলে ধরে আলোচকরা আরও বলেন, চুক্তির ৭২টি ধারার মধ্যে মাত্র ৪৮টি বাস্তবায়ন হয়েছে, ১৫টি বাস্তবায়নাধীন এবং ৯টি এখনও হয়নি। এই চুক্তির প্রাপ্তি ও অপ্রাপ্তিও রয়েছে। ভূমি আর এন্ট্রিগ্রেশন হলো প্রধান সমস্যা, যার অনেক কাজ এখনও বাকি। ফলে এই চুক্তি নিয়ে এখন নতুন এক বাস্তবতা সামনে এসেছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম