বেসরকারি চাকুরের সনদ আটকে রাখার বৈধতা নিয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৪০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। পাশাপাশি রিটে এ-সংক্রান্ত রুল জারির আরজি জানানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) মো. শাহান শাহ নামের এক ব্যক্তির পক্ষে রিট করার তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

আইনজীবী জানান, রিট আবেদনটি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

রিট আবেদনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেস কর্তৃক জমা রাখা চাকরিচ্যুত এক ব্যক্তির মূল সনদ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্বাহী সহসভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসের নির্বাহী পরিচালককে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসে চাকরি করতেন মো. শাহান শাহ। গত বছর তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি তার মূল সনদ ফেরত চেয়ে প্রতিষ্ঠানটির কাছে আবেদন করেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাকে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের পর সনদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

পরে একই বিষয়ে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করলেও কোনও সাড়া মেলেনি। ফলে তিনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের