হজে যেতে সরাসরি এজেন্সির সঙ্গে লেনদেনের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

আগামী বছর (২০২৩) হজে যেতে চাইলে আগ্রহীদের সরাসরি এজেন্সির সঙ্গে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতারণা রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী বছরের জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তি ও এজেন্সিগুলোর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুসারে হজের নিবন্ধনের আগেই হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন, এজেন্সির দায়িত্ববান প্রতিনিধি নয় এমন ব্যক্তি/গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন না করে সরাসরি এজেন্সির সঙ্গে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বাঞ্ছনীয়।

একই সঙ্গে হজযাত্রীর কাছ থেকে অর্থ গ্রহণের বিপরীতে অর্থ গ্রহণের প্রমাণ হিসেবে রিসিট দেওয়া প্রয়োজন। হজ সংক্রান্ত সব ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর অনুসরণসহ সব ধরনের আর্থিক লেনদেন যথাযথ প্রতিনিধি, অংশীদার, স্বত্বাধিকারীর মাধ্যমে এবং রশিদ/ব্যাংক রশিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদিতে ২৪ জনের মৃত্যু
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের