অর্থের সমস্যা না থাকলে আয়োজন আরও বড় হতো: সাদাফ সায্

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০:১৭

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ আক্ষেপ করে বলেছেন, ‘আশা করেছিলাম এতদিনে এটি একটি টেকসই আয়োজন হবে। আমরা একটা বড় আয়োজন করছি। এখানে অনেককে আমরা নিয়ে আসছি। অর্থের একটা বিষয় আছে। এই সমস্যা না হলে আয়োজন আরও বড় করে করা যেত।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

সাদাফ সায্ বলেন, ‘১৭৫টি ইভেন্ট এবার হবে। আমাদের গল্প একটা সীমিত জায়গায় থাকে না। মহামারির সময় বিভিন্ন ধরনের জিনিস ছড়িয়ে গেছে। বিজ্ঞানকে মাথায় রেখে যে আমাদের অনেক যোগাযোগ বাড়াতে হবে, বিজ্ঞানের ওপর নির্ভর করে আমাদের জীবনের অনেক গল্প আছে। যাতে প্রকৃত সত্যটি জানা যায়। কারণ, চারপাশে অনেক ফেক নিউজ আছে। আমরা চেষ্টা করেছি তুলে ধরতে যে তথ্য-প্রমাণ অনেক জরুরি বিষয়। এর বিভিন্ন রূপ শুধু আমাদের জীবনের মধ্য দিয়ে না, আমরা চলচ্চিত্রের মধ্যে প্রকাশ করবো, বিভিন্ন আদান-প্রদানের মাধ্যমে আমরা প্রকাশ করবো। আমরা চেষ্টা করছি ব্যাপক পরিসরে সৃজনশীলতার বহিঃপ্রকাশ করতে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক আহসান আকবার ও ড. কাজী আনিস আহমেদ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন:
এখন আর কাউকে বোঝাতে হয় না লিট ফেস্ট কী: আহসান আকবার

চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
সর্বশেষ খবর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার