অভিনেত্রী আঁখির শারীরিক অবস্থার উন্নতি হয়নি

বাংলা ট্রিবিউট রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১২:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭

রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, আঁখিকে হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। এখনও তার অবস্থার কোনও উন্নতি হয়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, আঁখির অবস্থা গত দুদিনের মতো আজও একই অবস্থায় রয়েছে। অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

চিকিৎসক বলেন, ‘শারমিন আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আমরা নিয়মিত তাকে ফলোআপে রাখছি। তার সব ধরনের চিকিৎসা চলছে।’

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে শারমিন। বর্তমানে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় স্বামী রাহাতের সঙ্গে থাকতেন।

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’-এর মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে টিভি নাটকে আলোচনায় আসেন তিনি শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

ডিএমপি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আঁখির ঘটনায় তার স্বামী বা পরিবারের পক্ষ কোনও অভিযোগ করা হয়নি। এতে পুলিশের পক্ষ থেকে একটি নোট রাখা হয়েছে। পরবর্তী সময়ে কোনও অভিযোগ থাকলে তদন্ত করা হবে। এছাড়া এখন পর্যন্ত কোনও কিছু পাওয়া যায়নি।

/এএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম