নার্সদের যৌন হয়রানি: দুই চিকিৎসককে বদলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৩

একাধিক নার্সকে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজারের টেকনাফের দুই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তারা হলেন টেকনাফের চিকিৎসক আলী এহসান ও কক্সবাজার সদরের চিকিৎসক টিটু চন্দ্র শীল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার চিকিৎসক টিটু চন্দ্র শীলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে বিবৃতি দেন। একই ঘটনায় জেলা সিভিল সার্জনকে অভিযুক্ত করে চার নার্স স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আলী এহসানকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীলকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাসেমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থলাভিষিক্ত করা হয়েছে। এদিকে বদলি করা দুজনকে দুই কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে। অন্যতায় তিন দিনের মধ্যে ওই পদ অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জেন চিকিৎসক মাহাবুবুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/এনএআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম