ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পার্বত্য মন্ত্রীর এপিএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২২

ছিনতাইকারীর হাত থেকে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাওরানবাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবন হতে দাফতরিক কাজ শেষে ফার্মগেট নিজ বাসায় ফিরছিলেন এপিএস সাদেক হোসেন চৌধুরী। তাকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়।

এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী