ছুটির বিকালে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ

আবিদ হাসান
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৭

প্রতি বছরই ছুটির দিনের বিকালগুলোতে একুশে বইমেলা মুখরিত হয় শিশুদের পদচারণায়। প্রতিবারই মেলায় শিশুদের জন্য থাকে বিশেষ আকর্ষণ ‘শিশু চত্বর’। মেলার নির্দিষ্ট একটি স্থানে শিশুতোষ প্রকাশনীগুলোকে নিয়ে হয় এই চত্বর। ছুটির দিনগুলোতে শিশুদের নিয়ে থাকে বিশেষ আয়োজন ‘শিশু প্রহর’। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৩’র প্রথম ছুটির দিন বিকালে শিশুদের পদচারণা আর কলকাকলীতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

প্রথম শিশুপ্রহরে সকাল থেকেই কচিকাঁচা শিশুদের আগমন শুরু হয়। তবে মেলার মূল আকর্ষণ শিশুতোষ ধারাবাহিক ‘১২৩ সিসিমপুর’ চরিত্রগুলো নিয়ে সাজানো শিশু প্রহর বিকালে শুরু হবে জানতো অনেকেই। আর তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মা-অভিভাবকদের হাত ধরে মেলায় আসতে থাকে শিশুরা।

মেলার প্রথম ছুটির দিন বিকালে শিশু চত্বর উদ্বোধন করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কলামিস্ট ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি শিশুদের সঙ্গে আগত অভিভাবকদের ভাত খাওয়ার সময় মোবাইল দিতে নিষেধ করেন এবং মোবাইল থেকে যতটুকু সম্ভব দূরে রাখার আহ্বান জানান। এছাড়াও শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন তিনি।

শিশু চত্বর উদ্বোধনে ড. মুহম্মদ জাফর ইকবাল

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কেএম মুজাহিদুল ইসলাম অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিসিমপুরের প্রচারিত তথ্য থেকে  শুধু আনন্দ না নিয়ে শিশুদের মাঝে সচেতনতা তৈরি করুন।’

শিশু চত্বর উদ্বোধনের পরপরই মঞ্চে আসে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র টুকটুকি, ইকরি,হালুম ও শিকু। তাদের আগমনের সঙ্গে সঙ্গে শিশুদের উচ্ছ্বাস বাড়তে থাকে। জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে নাচে গানে মাতে তারা।

টুকটুকি, ইকরি,হালুম ও শিকুকে নিয়ে মেতে ওঠে শিশুরা

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদনান সাইমুন মেলায় ঘুরতে এসেছে বাবার সঙ্গে। বইও কিনেছে তিনটি। তবে মেলায় আজকে আসার মূল কারণ হালুমকে দেখা বলে জানায় সাইমুন। বলে, ‘দুপুরে খাওয়া-দাওয়া করেই আব্বুকে তাড়া দিয়ে মেলায় নিয়ে এসেছি। একটি ইংরেজি রূপকথার গল্পের বই, একটি ছড়ার ও একটি ছবি আঁকার বই কিনেছি। তবে আমি মূলত হালুম দেখতে এসেছি।’

পঞ্চম শ্রেণির নাজিয়া আফনানের ভালো লাগার চরিত্র ইকরি। কারণ হিসেবে নাজিয়া জানায়, সেও ইকরির মতো প্রশ্ন করতে পছন্দ করে। নাজিয়ার কথায়, ‘আমি আজকে মেলায় এসেছি। অনেক আনন্দ করবো। ইকরিকে আমার ভালো লাগে বেশি। কারণ, সেও আমার মতো বেশি বেশি প্রশ্ন করে।’

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের