তুরস্কে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০

ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ক। দেশটির এই দুঃসময়ে অন্যান্য দেশের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম অংশ নিতে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ। ২৪ ঘণ্টার জার্নি শেষে আদানা সাকিরপাশা বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্কে উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ মোট ৪৬ সদস্যের উদ্ধারকারী দল আদানা বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানের উদ্দেশে বাসযোগে রওনা হয়েছে।

তুরস্কে পৌঁছেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

উদ্ধারকারী দলটি গত বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। ওই দলে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্যের একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

জানা যায়, বাংলাদেশি উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দিয়ে তুরস্কে পাঠানোর জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এই সি-১৩০জে পরিবহন বিমানটি তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর উড়োজাহাজটি পুনরায় ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসবে।

আদানা বিমানবন্দরে বাংলাদেশি উদ্ধারকারী দল

/এএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম