তুরস্কে এক কিশোরীকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৭ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১২

তুরস্কের উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল। এরইমধ্যে তারা ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে। তিনটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে। ৯ ফেব্রুয়ারি রাতে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেছেন।’

উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল

উদ্ধারকারী দলটিতে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্য, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

জানা যায়, বাংলাদেশি উদ্ধারকারী দলটির ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দিয়ে তুরস্কে পাঠানোর জন্য ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এই সি-১৩০জে পরিবহন বিমানটি তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসবে।

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
আগুনের তীব্রতা বাড়ছে টঙ্গীর কারখানায়, ২০ ইউনিট নিয়েও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর