আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে ইউএই গেলেন নৌপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪

আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গেছেন নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌ বাহিনী প্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌ বাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিরা অংশ নেবেন। 

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম