অপহরণের শিকার ১১ জনকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২২:৫০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:৫০

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, গহীন পাহাড়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আলীখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অভিযোগের ভিত্তিতে টেকনাফের হ্নীলা আলী খালী পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরে অপহৃতদের উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনীসহ যৌথ অভিযানে অপহৃত শিশুসহ উদ্ধার ১১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি