২১ ফেব্রুয়ারিতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।  

সেসব ক্রসিং বন্ধ থাকবে সেগুলো হলো– শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিং এবং চাঁনখারপুল ক্রসিং।

নগরবাসীকে ঘোষিত সময়ে সংশ্লিষ্ট এলাকা ও সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রবেশ নিষেধ করা হয়েছে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়কে, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়কে, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়কে, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে।

পায়ে হেঁটে চলাচল করা যাবে পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে।

গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা ব্যক্তিদের গাড়ি পার্ক করার জন্যও স্থান নির্ধারণ করা হয়েছে। ভিআইপিরা গাড়ি পার্ক করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি মোকাররম ভবন মাঠে। আর নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে সর্বসাধারণ গাড়ি রাখতে পারবেন। 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি