বদলে গেছে কালশী, সন্ধ্যার ভোগান্তি থেকে মুক্তি 

জুবায়ের আহমেদ
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০০ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

‘এই কালশী মোড় দেখে কেউ বিশ্বাসই করবে না প্রতিদিন এই সময়ে (সন্ধ্যায়) এই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকতো। এখন দুইটা গাড়ি এক সঙ্গে দেখা যায় না। আর আগে দেখা যেত গাড়ির পর গাড়ি, সব জ্যামে আটকা।’ সংস্কারের পর কালশীর সড়কের বদলে যাওয়া চিত্র তুলে ধরতে কথাগুলো বলছিলেন কালশীর মোড়ে ব্যবসায়ী আলমগীর হোসেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই যান চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজও শেষ হয়েছে।

কালশী ফ্লাইওভারের কারণে কমেছে যানজট (ছবি: জুবায়ের আহমেদ)

ফ্লাইওভারটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ও এই সড়ক ব্যবহারকারীরা। তারা বলেন, কালশী ফ্লাইওভারের কারণে যেমন দীর্ঘদিনের যানজট সমস্যা দূর হয়ে যাতায়াত ব্যবস্থা সহজ হবে, তেমনি কালশী এলাকার আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন হবে।

উদ্বোধনের দিন সন্ধ্যায় কালশী রোড সরজমিন ঘুরে দেখা যায়, চালু হওয়া নতুন এই ফ্লাইওভারের কারণে এখন বিনা বাধায় স্বাভাবিক গতিতেই পার হচ্ছে যানবাহন। প্রশস্ত হওয়ায় সড়কের ওপর কমেছে চাপও।

সড়কের সংস্কারের পাশাপাশি দুটি ফুটব্রিজ নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, একটি পাবলিক টয়লেট নির্মাণ, দুটি পুলিশ বক্স, ৭ দশমিক ৪০ কিলোমিটার আরসিসি ড্রেন ও সসার ড্রেন নির্মাণ, ১ দশমিক ৭৬ কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ করা হয়েছে। বিশেষ করে সাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে। ছয়টি যাত্রী ছাউনি করা হয়েছে যা কালশীর পুরো চিত্র বদলে দিয়েছে।

কালশী সড়কের এই আমূল পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেন গণপরিবহন চালক ও যাত্রীরা। এ বিষয়ে কথা হয় বাসে করে উত্তরা থেকে বাড়িফেরা চাকরিজীবী আহমেদ শরিফের সঙ্গে। তিনি বলেন, ‘কালশী রোডের সবচেয়ে বড় সমস্যা ছিল সন্ধ্যায় এই মোড়ের জ্যামটা। একে মোড়টা চিকন ছিল। তার ওপর গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। গাড়ি যত বাড়ছে, জ্যামে বসে থাকার সময়ও বাড়ছে। কিন্তু এখন রাস্তা বড় হওয়ায় আর কোনও সমস্যা হচ্ছে না। গত এক মাস ধরেই আরামে বাসায় ফিরছি। আজ ফ্লাইওভার চালু হওয়ার পর মনে হচ্ছে রাস্তা আরও ফাঁকা হয়ে গেছে। অনেক গাড়িই ওপর দিয়ে চলে যাচ্ছে।’

কালশী ফ্লাইওভারের কারণে কমেছে যানজট, সড়ক প্রশস্ত হওয়ায় সুবিধা হয়েছে চলাচলে (ছবি: জুবায়ের আহমেদ)

সড়ক প্রশস্ত হওয়ায় এখন চলাচলে গতি বেড়েছে বলে মনে করছেন যানবাহনের চালকরা। নিয়মিত কালশী রোড ব্যবহার করেন জানিয়ে অপেক্ষমাণে পেশাদার মোটরসাইকেল চালক রাজিব বলেন, ‘আগে ইসিবি থেকে কালশী পার হতে সাধারণত আধা ঘণ্টার বেশি লাগতো। আজ কিছুক্ষণ আগেই আসলাম, দুই মিনিট লেগেছে। রাস্তা বড় হওয়ায় গাড়ি চালাতে এখন আরাম। আবার ফ্লাইওভারের কারণে মোড়ের জ্যামটা আর নাই।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধিনে কালশী ফ্লাইওভার ও রাস্তা প্রশস্তকর প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। এটি বাস্তবায়নে ব্যয় হয়েছে এক হাজার ১২ কোটি ১১ লাখ টাকা। নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ করে উদ্বোধন করা হলো এক প্রকল্পের।

কালশীর সড়ক প্রশস্ত এবং ফ্লাইওভার উদ্বোধনের কারণে বিশেষ সুবিধা দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এখন এই এলাকা বাণিজ্যিকভাবেও উন্নত হবে। পাশাপাশি জীবনমানেরও উন্নয়ন ঘটবে।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের পাশাপাশি ফুটওভার ব্রিজও নির্মাণ করা হয়েছে (ছবি: জুবায়ের আহমেদ)

কালসীর মোড়ের পাশে মিরপুর পূরবীর বাসিন্দা মকবুল আহসান বলেন, ‘কালশী থেকে ইসিবি রোড চালু হওয়ার পর থেকে এই মোড়ে জ্যামে লেগেই থাকতো। অতিরিক্ত শব্দ, চলাচলে অসুবিধা ছিল। এই ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে এখন আর কোনও গাড়ি মোড়ে জটলা পাকায় না। সবাই যে যার দিকে চলে যাচ্ছে। এমনটাই চাই সব সময়।’

আরেক বাসিন্দা রমজান হোসেন বলেন, এই ফ্লাইওভারের কারণে আশপাশের এলাকাগুলোও উন্নত হয়েছে৷ এলাকার রাস্তাগুলো বড় হয়েছে। এখন এই দিকে মানুষের আগ্রহ বাড়বে। আর মানুষ বাড়া মানে তাদের সুযোগসুবিধার কথা ভাবতে হবে। সব মিলিয়ে জমির দাম বাড়বে, নানান ব্যবসা গড়ে উঠবে।

শুধু মিরপুর নয় পুরো বাংলাদেশই উপকৃত হবে জানিয়ে শাকিব নামে আরেক বাসিন্দা বলেন, ‘দেশের যে প্রান্তেই কোনও একটি উন্নয়ন হোক না কেন, তার সুফল দেশের সব মানুষই ভোগ করে। সেটা এই উন্নয়ন ব্যবহারের মাধ্যমে হোক বা এর থেকে দেশের অর্থনীতিতে যে লাভ হবে সেখান থেকে হোক। সুফল আমরা সবাই পাবো।’

আরও পড়ুন- 

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালশী বালুর মাঠে বিনোদন পার্ক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

/এফএস/
সম্পর্কিত
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
সর্বশেষ খবর
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা