লাইসেন্স ছাড়াই মালয়েশিয়ায় পাঠাতো চক্রটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৮

রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মো. রুহুল কুদ্দুস (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গ্রেফতার কুদ্দুস ও তার সহযোগীদের জনশক্তি রফতানির কোনও বৈধ লাইসেন্স নেই। তারা বেকার তরুণদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে ভুয়া ভিসায় মালয়েশিয়ায় পাঠাতো।

আরিফ মহিউদ্দিন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত তাদের আরও সহযোগীর মাধ্যমে ভুক্তভোগীদের বিমানবন্দর থেকে গ্রহণ করে নিয়ে একটি রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম