রেলে বিনা টিকিটের যাত্রীদের জন্য পজ মেশিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৩:৫৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৩:৫৪

বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা সরাসরি সরকারি কোষাগারে জমা করার লক্ষ্যে পজ মেশিনে টিকিট কাটার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট কাটা কার্যক্রম চালুকালে টিটইদের নিকট এই পজ মেশিন হস্তান্তর করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি একশটি পজ মেশিন টিটইদের হাতে তুলে দেন।

হস্তান্তরকালে রেলপথ মন্ত্রী বলেন, ‘এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকেটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিটইদের কাছে পজ মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। টিটিইদের বিরুদ্ধে এতদিন যে অভিযোগ ছিল টাকা সরকারি খাতে জমা না দেওয়ার, সেটাও এর মাধ্যমে বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, আজ আমরা একসঙ্গে একশ পজ মেশিন হস্তান্তর করছি। যারা এগুলো চালাবেন তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে।

এর আগে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ট্রেন টিকিট কাটার কার্যক্রম চালু করেন রেলপথ মন্ত্রী। তিনি বলেন, ‘যাত্রীরা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পেতে পারে এবং কোনও প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারেন সে জন্য জন্যই আমরা টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।'

যেকোনও প্রয়োজনে যাত্রীসহ সকলের মতামত নিয়ে এনআইডি দিয়ে রেলের টিকিট কাটার সংস্কার করা হবে বলেও জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
এ যেন এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের