শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি সহায়তা দিতে আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২১:৪৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৪৪

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে হাইকমিশনার সরকারের এ আগ্রহের কথা জানান।

বৈঠকে হাইকমিশনার জানান, অস্ট্রেলিয়ায় কারিগরিভাবে দক্ষ জনবলের প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়ে দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। কারিগরি শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অনেক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসময় প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং টঙ্গীতে নির্মিয়মান বঙ্গবন্ধু ন্যাশনাল লেবার ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের কাছে কারিগরি সহযোগিতা চান।

দক্ষতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান দু’টি ভালো ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এ দু’টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং গবেষণার বিষয়ে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছে তুলে ধরবেন।

হাই কমিশনার গত বছর ২২ ডিসেম্বর সিঙ্গাপুরে আইএলও  এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনে অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হাতে একটি ধন্যবাদপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, যুগ্মসচিব (আইও) হুমায়ুন কবির এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনের দু’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক