ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে আতিকের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২১:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৪৮

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।’

বৃহস্পতিবার (০৯ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় মেয়র এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দাপুটে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় স্বাধীনতার মাসে টাইগারদের দারুণ অর্জন।’

বাংলাদেশ দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের