‘রিকশাশ্রমিকদের জন্য কম দামে রেশনের ব্যবস্থা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ২০:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ২০:৩৯

রিকশাকে আধুনিক ও যুগোপযোগী করে রাস্তায় চলা নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন, ‘রিকশা শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও তাদের সঙ্গে তুই-তোকারি বন্ধ করতে হবে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, রিকশা শ্রমিকরা শহর ও জনপদের গুরুত্বপূর্ণ অংশ। সবাই রিকশা শ্রমিকদের সেবা নেয়; কিন্তু কেউই তাদের অধিকার দিতে চায় না। রাজনৈতিক দলগুলো তাদের মিটিং-মিছিলে রিকশা শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডায় রিকশা শ্রমিকদের কোনও জায়গা নেই।

তিনি বলেন, রিকশা শ্রমিকদের ফ্রি লাইসেন্স, কম দামে রেশনের ব্যবস্থা, রিকশা শ্রমিকদের উপযুক্ত বাসস্থান, বিনা খরচে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান প্রদান নিশ্চিত করতে হবে।

সংগঠনের আহ্বায়ক কবি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারী নেত্রী বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. ফেরদৌস, সংগঠনের সদস্যসচিব গোলাম রাজিব প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান