আরাকানে করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৮:০৬ আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:৪৬

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। আরাকানে করিডোর দেওয়ার চিন্তা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করবে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া ছাড়া করিডোর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের আরকানে মানবিক সহায়তা প্রদানে করিডোর দেওয়াকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে অনতিবিলম্বে তা নিরসন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল হক। তিনি বলেন, আরাকানে করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এই ঘটনা সরকারের মধ্যকার সমন্বয়হীনতারও আর এক দৃষ্টান্ত।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মানবিক কারণেই বাংলাদেশ বারো লাখ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত আরাকান অঞ্চলে মানবিক সাহায্যের ব্যাপারে বাংলাদেশের নিশ্চয়ই সংবেদনশীলতা থাকবে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আরাকান অঞ্চলে করিডোর দেওয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডোর দেওয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হবারও আশঙ্কা থাকবে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ