৪ নারী সাংবা‌দিককে সম্মাননা দিয়েছে উইমেন জার্না‌লিস্ট ফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৩, ২২:১৭আপডেট : ১০ মার্চ ২০২৩, ২২:২৭

সাংবাদিকতার মাধ্যমে সমাজ গঠনে বি‌শেষ অবদান রাখায় কী‌র্তিম‌ান চার নারী সাংবা‌দিককে সম্মাননা দি‌য়ে‌ছে বাংলা‌দেশ উই‌মেন জার্না‌লিস্ট ফোরাম (বিডব্লিউজেএফ)।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লা‌বের জহুর হো‌সেন চৌধু‌রী মিলনায়ত‌নে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সাংবা‌দিকদের সংগঠন বিডব্লিউজেএফ এই সম্মাননা অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে। সম্মাননাপ্রাপ্তরা হ‌লেন- সি‌নিয়র সাংবা‌দিক রা‌শেদা আমিন, মাহমুদা চৌধুরী, শামীমা চৌধুরী ও নিরুন ইয়াকুব।  

অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাহিদা বেগম ব‌লেন, ‘নারী‌দের বড় প‌রিচয় মানুষ। পুরুষের পাশাপা‌শি আমরাও অবদান রাখ‌ছি। বাংলা‌ সা‌হি‌ত্যের আদি নিদর্শন চর্যাপদ থে‌কে শুরু ক‌রে মুঘল ই‌তিহাস, ইসলামী ই‌তিহাস সবখা‌নে নারী‌দের অবদা‌নের কথা উল্লেখ‌ র‌য়ে‌ছে। প্রতিটি পেশা‌তেই নারীদের সংগ্রাম করতে হয়। আমরা নারীরাও পা‌রি।

বিশেষ অতিথির বক্তব্যে দি ইনক্যাপের সম্পাদক ও ইন্টারন্যাশনাল করপোরেট অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস-এর পরিচালক নাসরিন নাহার জেনেভা ব‌লেন, ‘আমা‌দের সমা‌জে নারী‌দের মানুষ হিসেবে ভাবা হয় কম। প‌রিবার থে‌কে কর্ম‌ক্ষেত্র সব জায়গায় আরও প‌রিবর্তন আন‌তে হ‌বে।’

সভায় আলোচকরা নারী সাংবাদিকদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। নারী সাংবাদিকদের পাশে থাকার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। অনুষ্ঠা‌ন শে‌ষে কী‌র্তিমান চার নারী সাংবা‌দি‌কের হা‌তে সম্মাননা স্মারক হি‌সে‌বে ক্রেস্ট তু‌লে দেওয়া হয়।

বিডব্লিউজেএফ সভাপ‌তি রোজী ফের‌দৌ‌সের সভাপ‌তি‌ত্বে ও সি‌নিয়র সাংবা‌দিক‌ লাবিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বক্তব‌্য দেন দৈ‌নিক নয়া দিগ‌ন্তের সম্পাদক আলমগীর হো‌সেন, সি‌নিয়র সাংবা‌দিক রুহুল আমিন গাজী, শারমীন রহমান রিনভী, দেওয়ান মাসুদা সুলতানা, শি‌রিন সুলতানা ও লি‌পি খান প্রমুখ। 

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম