দিনে দোকানদারি, রাতে ছিনতাই করতো তারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৫:৩৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:৩৯

দিনের বেলায় দোকানদারি এবং রাতের বেলা সংঘবদ্ধ হয়ে ছিনতাই করেন এমন অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) রাতে মিরপুর-১০ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারা ব্যক্তিরা হলেন– মো. শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন ওরফে মাহিম ওরফে নিনজা (২০),  মো. অন্তু (২৪) এবং মো. স্বাধীন বোকাউল (২২)। এসময় তাদের কাছে থেকে চারটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পুলিশ বলছে এগুলো ছিনতাই কাজে ব্যবহার করা হতো। 

মঙ্গলবার (২১ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার পাঁচ জন চিহ্নিত ছিনতাইকারী। তবে তারা দিনে সবাই অন্যান্য পেশায় যুক্ত থাকে। শাহাদত আলী স্বপ্ন দিনের বেলা জুতার দোকানদারি করে। মো. আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট শার্টের দোকানদার। সাকিব ওয়ার্কশপ শ্রমিক। অন্তু ডেকোরেটর দোকানদার। স্বাধীন বোকাউল অটোরিকশাচালক। রাতের বেলা তারা সংঘবদ্ধ হয়ে ছিনতাই করে।

গ্রেফতার স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, সাকিবের বিরুদ্ধে তিনটি, নিনজার বিরুদ্ধে দুটি, অন্তুর বিরুদ্ধে দুটি এবং স্বাধীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম