স্বাধীনতার মাসে বন রক্ষায় সবাইকে শপথ নিতে হবে: বন উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৫:৫৪আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:৫৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘মার্চ স্বাধীনতার মাস, আমাদের অনেক কিছু অর্জনের মাস। তাই স্বাধীনতার এই মাসে দেশের বন ও বনভূমি রক্ষায় আমাদের সবাইকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বন অধিদফতরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাছ লাগানোর পরামর্শ দিয়ে উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন অধিদফতর অনেক নতুন বন সৃজন করেছে। এ কাজে সরকারের পাশাপাশি খালি ও পতিত জায়গায় জনগণকেও গাছ লাগাতে হবে। বন রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে বন বিভাগের কর্মকর্তাদের।

বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘সবার সুস্থভাবে বেঁচে থাকার স্বার্থেই বন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। জলবায়ু পরিবর্তন রোধেও বৃক্ষের অবদান অপরিসীম। স্বাস্থ্য সুরক্ষায় বনের গুরুত্ব অনুধাবন করে প্রাচীনকাল থেকেই অসুস্থদের হাওয়া বদলের জন্য পরামর্শ দেওয়া হতো। তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে এবং বনভূমি রক্ষা করতে হবে।

বন দখল রোধে দখলকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য বনরক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ।

বক্তব্য দেন আইইউসিএন এশিয়া রিজিয়নের সাবেক পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সামাজিক বন উইংয়ের উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান। বিষয়ভিত্তিক উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ এবং বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের নারী-পুরুষ উপকারভোগীদের মাঝে ৩১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া এ দিবস উদযাপন উপলক্ষে চিত্র ও বন্য প্রাণী প্রদর্শনের আয়োজন করা হয়।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক শেখ রোকন 
আজ বিশ্ব পরিবেশ দিবসপ্লাস্টিক বন্ধে অভিযানের চেয়ে সচেতনতা ও বিকল্প দরকার
বাসা-অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান