নড়াইলে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় নিন্দা আসকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৭:৩৭আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:৫৪

নড়াইলে উদীচীর অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলার ঘটনায় নিন্দা ও শাস্তি দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে তদন্তসাপেক্ষে জড়িতদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানায় সংস্থাটি।

মঙ্গলবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক বলেছে, নড়াইলের কালিয়া উপজেলায় উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে দফায় দফায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।

গত ১৯ মার্চ নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুটি বোমা এবং অনুষ্ঠান শেষে একটি বোমা ছোড়া হয়েছে। এরমধ্যে দু’টি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরেছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করে।

আসক মনে করে, যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। উদীচী দীর্ঘদিন ধরে এদেশে সাংস্কৃতিক চর্চা করে আসছে। নানা সময়ে তাদের নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। এমন ঘটনা নাগরিকের সাংস্কৃতিক অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত করবে। যা অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুততার সাথে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানায় আসক।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
আসকের নতুন সেক্রেটারি জেনারেল নাজিয়া কবির
শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান