রোজায় এমিরেটসের বিশেষ সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৭:২০ আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭:২২

পবিত্র রমজানকে সামনে রেখে এমিরেটস এয়ারলাইন তাদের বিশেষ সেবা কার্যক্রম ঘোষণা করেছে। এই বিশেষ সেবার মধ্যে রয়েছে ফ্লাইটে এবং বোর্ডিং গেটে রোজাদারদের জন্য বিশেষ ইফতার বক্স। এছাড়া ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম থাকবে এবং এমিরেটস লাউঞ্জগুলোতে পবিত্র মাসের চেতনার সাথে সঙ্গতি রেখে বিভিন্ন মিল ও রিফ্রেশমেন্ট।

বুধবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইনটি।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে যেতে পারেন।

এমিরেটস জানিয়েছে, ২২ মার্চ থেকে নির্দিষ্ট গন্তব্যে চলাচলকারী ফ্লাইটের সব শ্রেণীর যাত্রীদের ইফতারের জন্য বিশেষ বক্সে পুষ্টিকর ও সুষম খাবার সরবরাহ করা হবে। ইফতারের সময় আসন্ন হলে বোর্ডিং গেটেও যাত্রীদের অপেক্ষাকৃত ছোট ইফতার বক্স প্রদান করা হবে। এছাড়া দুবাইয়ে অবস্থিত এমিরেটস লাউঞ্জগুলোতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ খাবার আইটেমের ব্যবস্থা।

ইফতার বক্সের পাশাপাশি যাত্রীদের নিয়মিত হট মিলও দেওয়া হবে, যার মেন্যু প্রতি সপ্তাহেই পরিবর্তিত হবে।

সাহরি ও ইফতারের সময় নির্ধারণের জন্য এমিরেটস বিশেষ ব্যবস্থা নেয়। ফ্লাইটের অবস্থান এবং ওই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনা করে ক্যাপ্টেন সাহরি ও ইফতারের সময় ঘোষণ করেন।

মার্চ এবং এপ্রিল মাসজুড়ে এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন জনপ্রিয় রমজান সিরিয়াল এবং নাটকও উপভোগ করার সুযোগ পাবেন যাত্রীরা।

পবিত্র রমজান মাস উপলক্ষে এমিরেটস তাদের কেবিন ক্রু এবং গ্রাউন্ড টিমের সকল সদস্যকে বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ইকোনমি ক্লাসে বেশি লেগরুম যেসব বিমান সংস্থায়
বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা