সাক্ষ্য গ্রহণের দুই দিনের মধ্যে মামলার রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৭:২৫আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৭:২৫

সাক্ষ্য গ্রহণের দুই দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। পায়ুপথে বহন করা ইয়াবা উদ্ধারের মামলায় জসিম উদ্দিন নামে এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

এ মামলায় বুধ বার (২২ মার্চ) ও আজ বৃহস্পতিবার দুই দিনে সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। আসামি পলাতক থাকায় রায় ঘোষণা শেষে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

২০২২ সালের ৩ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত অবস্থায় আসামি জসিমকে এক হাজার দুইশো আশি পিস ইয়াবাসহ গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। যা তিনি কক্সবাজার থেকে তার পায়ুপথে বহন করে ঢাকায় এনেছিলেন। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ  সেলিম। ২০২২ সালের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি