লাখ ছাড়িয়েছে হজ নিবন্ধন, বাকি আছে ১১ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৯:৫০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১:৩৫

চলতি বছর হজ পালনের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৬ হাজার ৩৩ জন। এরমধ্যে সরকারি খরচে হজের নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৬ হাজার ১৮৫ জন।

এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। ফলে নিবন্ধনের বাকি আছে ১১ হাজার ১৬৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজের নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বনিম্ন প্যাকেজ হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে সরকারি-বেসরকারি উভয় প্যাকেজই বিগত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

এদিকে সৌদি আরব সরকার মিনার ক্যাটাগরিভিত্তিক সেবার মূল্য কমিয়েছে। এ পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ সংশোধন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রতি সৌদি রিয়াল ২৮ টাকা ৩৯ পয়সা ধরে হজ প্যাকেজের ব্যয় কমানো হয়েছে ১১ হাজার ৭২৫ টাকা। প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং  হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজ করার আগ্রহ প্রকাশ করেন। এই পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

/সিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের