ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই

১১ আসামির জবানবন্দিতেও মিলছে না ৩ কোটি টাকা

আব্দুল হামিদ
২৭ মার্চ ২০২৩, ০০:২১আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০০:২১

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল। আসামিদের কাছ থেকে প্রায় আট কোটি টাকা উদ্ধার করা হলেও এখনও হদিস মিলছে না তিন কোটি টাকার।

রবিবার (২৬ মার্চ) রাতে টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংকের পরিচালক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ঘটনায় সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল পরিকল্পনাকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু এখনও প্রায় তিন কোটি টাকার কোনও হদিস নেই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি। তারা সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে।

আলমগীর আরও বলেন, এখন পর্যন্ত প্রায় আট কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার জন্য সোমবার (২৭ মার্চ) আদালতে আবেদন করবে মানি প্ল্যান্ট লিংক কোম্পানি।

এদিকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। দুই দফা রিমান্ড শেষে আকাশকে গোয়েন্দা পুলিশ আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর (পরিদর্শক) সাজু মিয়া আকাশের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১১ জন স্বীকারোক্তিমূলক জববানবন্দি দিয়েছে। আমরা সবাইকে এক জায়গায় করেও জিজ্ঞাসাবাদ করেছি। আরও ৩ কোটি টাকার কথা জিজ্ঞাসাও করা হয়েছে। ছিনতাইকারীরা শক্ত অবস্থানে রয়েছে। তারা ওই টাকার এখনও কোন তথ্য দিচ্ছে না। এ ঘটনায় আমরা আরও কাজ করছি।

এখন পর্যন্ত গ্রেফতার হওয়া আসামিরা হলো এই ছিনতাই চক্রের প্রধান আকাশ আহম্মেদ বাবুল, সহযোগী সোহেল রানা, সাগর মাতুব্বর, সানোয়ার হাসান, ইমন ওরফে মিলন, আকাশ মাদবর, সাগর মাদবর, বদরুল আলম, মিজানুর রহমান, সনাই মিয়া ও এনামুল হক বাদশা। তাদের সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১১ জন স্বীকারোক্তিমূলক জববানবন্দিও দিয়েছে। কিন্তু তিন কোটি টাকার কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৯ মার্চ সকালে উত্তরা থেকে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই করে চক্রটি। এ ঘটনায় ওই দিন রাতেই মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম