দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন আঁখি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ০০:৩৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০০:৩৯

শুটিং স্পটে বিস্ফোরণে গুরুতর আহত অভিনেত্রী শারমিন আঁখি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক দুই মাস পর চিকিৎসকের পরামর্শে আজ মঙ্গলবার (২৮ মার্চ) হাসপাতাল ছেড়ে যাবেন তিনি।

তবে ছয় মাস তার চিকিৎসা চলমান রাখতে হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির। এদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আঁখির শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন চিকিৎসকরা এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন শারমিন আঁখি।

গত ২৮ জানুয়ারি মিরপুরে একটি শুটিং হাউজ বিস্ফোরণে অভিনেত্রী শারমিন আঁখি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা এতই গুরুতর ছিল তিনি কথা বলার মত অবস্থায় ছিলেন না। গত দুই মাস আঁখির চিকিৎসা চলে এবং বর্তমানে মোটামুটি সুস্থ।

রাহাত কবির জানান, আজ শারমিন আঁখিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আঁখির বর্তমান অবস্থা এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে ডক্টর টিম এবং আঁখির বক্তব্য নিয়ে দুপুর ১২টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী