শ্রমজীবী মানুষের জন্য মেহমানখানার ইফতার

জুবায়ের আহমেদ
২৮ মার্চ ২০২৩, ১৬:০৪ আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:০৪

বরাবরের মতো এবারও পবিত্র রমজানে শহরে খেটে খাওয়া, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ইফতারির আয়োজন করছে মেহমানখানা। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ফুটপাতের ছিন্নমূল ও নিরাপত্তাকর্মীসহ স্বল্প আয়ের মানুষের জন্য দৈনিক খাবারের আয়োজন করে তারা।

জানা যায়, সপ্তাহে পাঁচ দিন ছোলা, মুড়ি, খেজুর, চিড়া, জিলাপি ও শরবত দিয়ে ইফতারির আয়োজন করা হবে। শুক্র ও শনিবার বিশেষ খিচুড়ি খাওয়ানোর আয়োজন রাখা হয়েছে।

করোনা মহামারির সময় রাজধানীর ৫/১ লালমাটিয়া, ব্লক ডি-তে ১১ তরুণের উদ্যোগে চালু হয় এই ‘মেহমানখানা’। রমজান মাস ছাড়াও সারা বছর শুক্রবার রাতে নিরন্ন মানুষের জন্য মেহমানখানার পক্ষ থেকে থাকে বিনামূল্যে খাবার আয়োজন।

বিকাল থেকেই শুরু হয় খাওয়ানোর বিশাল আয়োজন। রাস্তার পাশে ফুটপাতে সারি বেঁধে চলে তাদের ইফতারি বিতরণ।

শ্রমজীবী মানুষের জন্য মেহমানখানার ইফতার

আয়োজকরা জানান, রমজানের শুরুতে হাজারখানেক মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে সেই সংখ্যা বাড়ে।

এ বিষয়ে মেহমানখানার চেয়ারম্যান আছমা আক্তার লিজা বলেন, এবারের রমজানের আয়োজন প্রতিবছরের মতোই। প্রথম দিকে আমাদের রোজাদার মেহমান কম থাকে। আমরা প্রথম দিন এক হাজার লোকের আয়োজন করি। আগামীকালও (শনিবার) আমাদের এক হাজার লোকের প্রস্তুতি আছে। দিনে দিনে আমাদের মেহমানের সংখ্যা বাড়তে থাকে। তিন থেকে পাঁচ হাজার লোকের ইফতারি করানোর নিয়ত আমরা রাখি।

পরিচিতজনের সহযোগিতায় মেহমানখানার কার্যক্রম চলে জানিয়ে লিজা বলেন, করোনায় যেমন অনেক মানুষের উৎসাহ ছিল, অনেকে চাল-ডাল-আলু-পেঁয়াজ কিনে দিয়েছিল, এবার সেই উৎসাহ এখনও দেখা যাচ্ছে না। কিছু খুব কাছের মানুষ নিভৃতে ছোলা-চিনি-মুড়ি কিনে দিচ্ছে। তারা প্রচারণায় আসতে চান না। একেবারে ব্যক্তিগত জায়গা থেকে কিছু মানুষ সহযোগিতা করছে। কিন্তু বড় কোনও করপোরেট হাউস কিংবা কোনও ব্যক্তি এককভাবে পুরো মাস বা রোজার যেকোনও ১০ দিন খরচ চালানোর জন্য আসেনি। যেমনটা করোনার সময় দেখা গিয়েছিল। তবে দেখা যাক, আগে আমরা শুরু করি।

শ্রমজীবী মানুষের জন্য মেহমানখানার ইফতার

বরাবরের মতো মেহমানখানায় ইফতার করানোর জন্য স্বেচ্ছাসেবীরা প্রস্তুত আছেন জানিয়ে লিজা বলেন, আমরা ১৮ জন ভলান্টিয়ার নিয়ে মিটিং করেছি। তাদের সবাই এখন কর্মব্যস্ত। তাও তারা বলেছেন সহযোগিতা করবেন। আমরা মানুষকে ইফতারি করাতে পারবো, এইটা অনেক ভাগ্যের বিষয়।

মধ্যবিত্ত শ্রেণিরও আগমন ঘটে মেহমানখানায় মন্তব্য করে চেয়ারম্যান লিজা বলেন, এবার জিনিসপত্রের দাম অনেক বেশি। আমাদের নিয়মিত আয়োজনে প্রতি শুক্র ও শনিবার এখানে যে খাবারটা হয়, সে সময়টা দেখি অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ আসে। তারা এখানে বসে খেতে পারে না। অনেক নারী ঘোমটা দিয়ে আসেন, অনেক পুরুষ দূরে দাঁড়িয়ে থাকেন। আমাদের ভলান্টিয়াররা তাদের কাছে গিয়ে ইফতারি দিয়ে আসেন। কারণ মধ্যবিত্তের অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা হাতও পাততে পারি না, ক্ষুধাও সহ্য করতে পারি না।

/এনএআর/
সম্পর্কিত
ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে গাছতলায় বসে কাঁদছেন বাবা
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বশেষ খবর
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’