যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীর দাবি ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৩, ০১:৪৪আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০২:৪৩

রাজধানীর যাত্রাবাড়ীতে দুবাই ফেরত মো. আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর দাবি, ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

মৃতের স্ত্রী সুমাইয়া আফরিন বলেন, ‘আট মাস আগে আমজাদুল দুবাই থেকে চলে আসেন। পরে তার সঙ্গে কথাবার্তা হয়। আমার দুই সন্তান আছে জেনেই চার মাস আগে তিনি আমাকে বিয়ে করেন। আমরা যাত্রাবাড়ী থানাধীন জুনিয়েট স্কুলের পাশের গলিতে একটি বাসায় তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকি।’

এই নারী স্থানীয় একটি পার্লারে কাজ করেন। আজকের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমজাদুল সন্ধ্যায় ইফতার করেন। আমি পার্লার থেকে ফিরে এসে দেখি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি সুমাইয়া আফরিন।

আমজাদুল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আব্দুল্লাহ'র ছেলে। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম