গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে খালি আসনের তালিকা প্রকাশের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ২০:৩৩ আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:৫১

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে প্রথম বর্ষ (সম্মান) ভর্তিতে খালি আসনের তালিকা তৈরি ও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মেধা তালিকায় থাকা ভর্তিবঞ্চিত তিন শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম ওয়ালীউর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী এবিএম ওয়ালীউর রহমান খান জানান, ২০২১-২২ সেশনে ৩০ জুলাই থেকে ২৩ আগস্ট ভর্তি পরীক্ষা হয়। রিট আবেদনকারীরা বিভিন্ন ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ দশমিক ৫০ থেকে ৫১ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। আর ভর্তির জন্য সর্বনিম্ন স্কোর হচ্ছে ৩৫ নম্বর। কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রকাশ না করে এবং বিভিন্ন আসন খালি থাকার পরও কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়। আসন খালি রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা সঠিক নয়। এতে মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এসব বিষয় উল্লেখ করে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে সাড়া না পেয়ে শিক্ষার্থীরা রিট দায়ের করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন।

রুলে খালি আসন পূরণ না করে ভর্তি প্রক্রিয়া বন্ধ কেন অবৈধ হবে না— জানতে চেয়েছেন আদালত। আদেশে হাইকোর্ট বলেছেন, এক মাসের মধ্যে ইউনিট ভিত্তিতে খালি আসনের তালিকা প্রস্তুত এবং প্রকাশ করতে হবে। এছাড়া আবেদনকারীরা মেধা তালিকা অনুসারে যোগ্য হলে তাদেরকে ভর্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের ওই আইনজীবী।

আবেদনকারীরা হলেন—বরিশালের ইমাম হোসেন, কুমিল্লার মো. ওয়হিদুর রহমান লিমন ও পটুয়াখালীর সাকিল হোসেন রাতুল।      

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, ইসলামী, শাহজালাল, খুলনা, হাজী মোহাম্মদ দানেশ, মওলানা ভাসানী, পটুয়াখালী, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল, যশোর, বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বরিশাল, রাঙামাটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, চাঁদপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিবকে বিবাদী করা হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
সর্বশেষ খবর
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা
ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’