হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২১:২৮আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:২৮

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সহজ করার নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,  ‘হজের ডিজিটাল সেবা অভ্যস্ত করতে হবে। হজগামীদের যাতে কোনও কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার আরও সহজীকরণ করতে হবে।'

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবি, হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, সহসভাপতি মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

হাবের সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম হজ প্যাকেজ মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট বৈশ্বিক কারণে এবং সকল এজেন্সি যেন সেবাদান ও আচরণে নমনীয় থাকেন বলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের