কলকাতায় ‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ পালন

রক্তিম দাশ, কলকাতা
১৮ এপ্রিল ২০২৩, ১৫:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫:১৫

‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ পালিত হলো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে। মঙ্গলবার (১৮ এপ্রিল) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে দিবসটি পালন করা হচ্ছে। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে। পরদিন ১৮ এপ্রিল পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত মিশন প্রধান এম হোসেন আলী ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 

পরবর্তী সময়ে তারা মুজিবনগর সরকারের নির্দেশনায় মিশন পরিচালনা করেছিলেন। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করে। এ ঘটনা নিয়ে ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়, যা সারা বিশ্বেও বেশ সাড়া ফেলে। সেদিন দুপুর ১২টা ৪১ মিনিটে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়; যা দেশের বাইরে প্রথম বলে স্বীকৃত। 

দিবসটি উপলক্ষে আজ সকালে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কর্মকর্তারা কলকাতাস্থ উপ-হাইকমিশনের চারদিকে প্রদক্ষিণ করেন। পতাকার চার কোনায় চার প্রথম সচিব (প্রেস), রঞ্জন সেন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, তৃতীয় সচিব (রাজনৈতিক), মো. আব্দুস সোবহান মণ্ডল এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন এবং মাঝে পতাকা ধরে ছিলেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

তাদের সঙ্গে অংশ নেন কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সংগীতের সঙ্গে উপ-হইকমিশনার পতাকা উত্তোলন করেন।

/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম