ঝড়ে গাছচাপায় স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ০১:৩৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:৩৫

ঝড়ে গাছচাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঢাকার দোহারে বৃহস্পতিবার সন্ধ্যায় (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রের নাম মো. ইয়াছিন। তার বয়স ১৬ বছর। দোহার মৈইথপাড়া পল্লীপাড়ার কাতার প্রবাসী মো. বাচ্চু শেখ ও খুশি বেগম একমাত্র সন্তান ইয়াসিন। সে স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, আহত অবস্থায় তিন জনকে প্রথমে কাছের হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে গুরুতর দু’জনকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন রাত পৌনে ১২টার দিকে মারা যায়।

এসব নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মো. হৃদয় নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

ইয়াসিনের চাচা জোবায়েল জানান, তাদের পাশের এলাকায় মেলা চলছিল। তারা সেখানে গিয়েছিলেন। ঝড়ের কারণে দ্রুত বাড়িতে ফেরার সময় বাড়ির কাছে রাস্তার গাছ ভেঙে পড়ে তাদের ওপর।

/এআইবি//আরটি//এসপি/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি