২৩১ সদস্য নিয়ে যাত্রা শুরু করবে এমআরটি পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৬:০৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:০৫

মেট্রোরেলের নিরাপত্তায় গঠিত হচ্ছে এমআরটি পুলিশ ইউনিট। শিগগিরই ২৩১ জনকে নিয়ে পুলিশের বিশেষ এই ইউনিট যাত্রা শুরু করবে। ইতোমধ্যে এমআরটি পুলিশ গঠনের অনুমোদন দিয়েছে সচিব কমিটি। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এমআরটি পুলিশের।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) ফারুক আহমেদ বলেছেন, সচিব কমিটি মেট্রোরেল গঠনের অনুমোদন দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে। তারপর কার্যক্রম শুরু হবে। মোট ২৩১ জনকে নিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করবে। প্রথম দিকে আরেকটু বেশি জনবল নিয়োগে কথা ছিল। তবে এখন ২৩১ জনকে নিয়ে এমআরটি পুলিশ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একজন উপ মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশ পরিচালনা করা হবে। এছাড়া একজন পুলিশ সুপারও দায়িত্ব থাকবেন এমআরটি পুলিশের।

পুলিশের এই ইউনিটের কার্যক্রম কী কী হবে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, অন্যান্য দেশের এমআরটি পুলিশ যেভাবে কাজ করে আমাদেরটিও সেভাবে কাজ করবে। মূলত শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা ও স্থাপনার নিরাপত্তার জন্য কাজ করবে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দফতর। পরে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। সচিব কমিটি ২৩১ জন জনবল অনুমোদন দিয়ে প্রস্তাব তৈরি করে।

 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার