ন্যানসির পদক চুরির মামলায় স্বামীসহ গৃহপরিচারিকা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ১৫:৪২আপডেট : ০২ মে ২০২৩, ১৮:২১

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদকসহ অলংকার চুরির মামলায় গৃহপরিচারিকা তাহমিনা ও তার স্বামী শাকিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ মে) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৭ এপ্রিল আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

আদালত চত্বরে গৃহপরিচারিকা তাহমিনা

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল স্ত্রী তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতো আসতেন। গত ৫ এপ্রিল কাউকে না জানিয়ে তাহমিনা বাসা থেকে চলে যান। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান।

পরে ১৮ এপ্রিল ন্যানসি আলমারি গোছাতে গিয়ে দেখতে পান তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক নেই। এ ছাড়া দুটি স্বর্ণের চেইন, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা বলে জানান ন্যানসি।

এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার অন্য আসামি গৃহপরিচারিকা রিপা এখনও পলাতক আছেন।

/এমকেআর/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী