‘স্বামীর দেওয়া আগুনে’ দগ্ধ গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৫:০৬আপডেট : ১২ মে ২০২৩, ১৫:০৬

পাবনার ঈশ্বরদীতে ‘স্বামীর দেওয়া আগুনে’ দগ্ধ গৃহবধূ হ্যাপী আক্তার (২৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গেল বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়‌।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

নিহত হ্যাপী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আব্দুল লতিফের মেয়ে। পরিবারের অভিযোগে স্বামী রনি সর্দারকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিহতের ভাই বলেন, ‘আমরা মামলা করেছি, এবং নিহতের স্বামী রনি সর্দার গ্রেফতার রয়েছে।’

তিনি অভিযোগ করেন, হ্যাপীকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন তার স্বামী। ২০১৯ সালে ভালোবেসে করে তারা বিয়ে করেছিলেন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম