রিকশাচালক সেন্টুর চিকিৎসার দায়িত্ব নিলেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৩, ১৫:৪৭আপডেট : ২০ মে ২০২৩, ১৫:৪৭

পত্রিকায় সংবাদ দেখে রাজশাহী শহরের রিকশাচালক মইনুজ্জামান সেন্টুর তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শুক্রবার (২০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ‘নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেন্টু এখন হাসপাতালে চিকিৎসাধীন’ এমন একটি সংবাদ শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিকভাবে সেন্টুর চিকিৎসার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একইসঙ্গে তিনি শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার চিকিৎসা সহায়তার ঘোষণা দেন।

সূত্র জানিয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যায় ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মইনুজ্জামান সেন্টুর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

উল্লেখ্য, শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিয়ে নতুন প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক