গায়ক নোবেলকে গ্রেফতারের কারণ জানালেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৩, ১৬:০৯আপডেট : ২০ মে ২০২৩, ১৬:০৯

বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।

এর আগে আজ বেলা ১১টার দিকে  গায়ক মাইনুল আহসান নোবেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা তাকে আটক দেখানো হয়। পরে দুপুরে  ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানে নোবেলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

চার দিন আগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। এ মামলার সূত্র ধরেই তাকে আজ আটক করেছে ডিবির লালবাগ বিভাগ।

আরও পড়ুন- 

গায়ক নোবেল আটক

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম