কোভিডের সময় চিকিৎসকদের থাকা-খাওয়ার বকেয়া বিল পেলেন হোটেল মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৬:২৭আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:২৭

অবশেষে আড়াই বছর পর কোভিড চলাকালীন সময়ের আবাসিক হোটেলে চিকিৎসক ও নার্সদের থাকা-খাওয়ার বকেয়া মোট বিলের মধ্যে ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক পেলেন হোটেল মালিকরা। বাকি টাকার চেক আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে হোটেল মালিকদের কাছে তাদের পাওনা টাকার চেক তুলে দেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, তাদের মোট বাকি ছিল ১১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ২ টাকা। এর মধ্যে আজ (মঙ্গলবার) ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

টাকা পেয়ে হোটেল মালিকদের পক্ষ থেকে হোটেল  রহমানিয়া’র মালিক ইয়াহিয়া প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও হাসপাতাল পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের ন্যায্য পাওনা পেয়ে আমরা আনন্দিত। এখনও কিছু টাকা বকেয়া আছে, যা কিছুদিনের মধ্যে দিয়ে দেবে বলে আশ্বস্ত করেছেন পরিচালক।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা.খালেকুজ্জামান, বিভিন্ন হোটেলের মালিকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

/এআইবি/এফএস/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ