মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুন ২০২৩, ১৪:৩৬ আপডেট : ০৬ জুন ২০২৩, ১৪:৩৬

গবেষণায় পারস্পরিক সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ক্লাইমেট অ্যান্ড এয়ার কোয়ালিটি রিসার্চ ইউনিটের (কেয়ার) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশাল ট্রান্সফরমেশন (সেইস্ট)। 

সোমবার (৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় অস্ট্রেলিয়ায় মেলবোর্নে মোনাশ ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগে এই চুক্তি সই হয়। সমঝোতা স্মারকে সেইস্টের পক্ষে সই করেন সেইস্ট ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. রাকিব ইসলাম। অন্যদিকে কেয়ারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. রঙবিন জু এবং টিংটিং এ। পরে স্বাক্ষরিত স্মারকটি কেয়ারের প্রধান ড. ইউমিং গুও-এর কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সেইস্টের পরিচালক এবং প্রতিষ্ঠাতা জুয়েল রানা, সেইস্টের সিনিয়র উপদেষ্টা, ড. এএমএম কামরুজ্জামান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ড. নাদিরা সুলতানা এবং সেইস্টের অন্যান্য সদস্যরা। 

সেইস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই স্মারকটি আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে। নন-ডিগ্রি গবেষণা কার্যক্রম, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ গবেষণা বিনিময়, আলোচনাসভা, আন্তর্জাতিক সম্মেলন, বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণসহ নানা কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে প্রতিষ্ঠান দুটি দ্বারা। এছাড়াও মোনাশ ইউনিভার্সিটির শিক্ষার্থী টিংটিং এ তার পিএইচডি সম্পন্ন করবেন সেইস্টের চলমান গবেষণা ‘পরিবেশ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির ওপর এর প্রভাব’ নিয়ে চলমান গবেষণার সঙ্গে সমন্বয় করে। 

এতে আরও বলা হয়, এই স্মারকের মাধ্যমে উভয়পক্ষই পারস্পরিক স্বার্থের মাধ্যমে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতামূলক গবেষণা সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’