খাঁচায় বন্দি হায়েনা নিয়ে গেলো দুই বছরের শিশুর হাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৮ জুন ২০২৩, ১৯:৫২

রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল দুই বছরের শিশু সাইফ। খাঁচায় বন্দি হায়েনা কেড়ে নিলো তার ডান হাত। আহত শিশুটি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরই মধ্যে তার একদফা অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার প্রাথমিক ব্যয় বহন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সাইফের বাবা গার্মেন্টকর্মী মো. সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, আমি আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টে কাজ করি। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে আমার দুই বছরের ছেলে সাইফকে নিয়ে আমার স্ত্রী এবং আরও কয়েকজন মিলে চিড়িয়াখানায় যায়। দুপুর ১২টার দিকে চিড়িয়াখানায় হায়েনার খাঁচার সামনে মায়ের কোল থেকে নামে সাইফ। হঠাৎ হায়েনার খাঁচার সামনে চলে যায় সে। এ সময় খাঁচায় থাকা হায়েনাটি শিশুটির হাতে কামড় দেয়। কামড়ের একপর্যায়ে ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চিড়িয়াখানার লোকজনের সহায়তায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তারা সাইফকে পঙ্গু হাসপাতালে পাঠায়।

চিড়িয়াখানার সরকারী পরিচালক মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পরপরই আমরা শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য সব ব্যবস্থা করি। পঙ্গু হাসপাতালে এখনও শিশুটিকে চিকিৎসায় সহায়তার জন্য আমাদের একজন কর্মকর্তা রয়েছেন। তিনি সবকিছু দেখভাল করছেন।

তিনি বলেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে লোকসমাগম থাকলেও এ ধরনের ঘটনা ঘটেনি। এ ঘটনার পরপরই সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা বিষয়টি দেখছেন।

হায়েনা শিশুটির হাতের যে অংশ নিয়ে গেছে সেটি আর পাওয়া যায়নি উল্লেখ করে চিকিৎসকের বরাত দিয়ে চিড়িয়াখানার এই কর্মকর্তা বলেন, সাইফের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান