নবজাতকের মৃত্যু

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৭:৫০ আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:২৭

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন— ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ্ দিবা ছন্দার আদালত এ আদেশ দেন। এর আগে এদিন তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) রাসেল।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদীর ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন। এদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। আসামি পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও। এ ঘটনায় বুধবার (১৪ জুন) ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন ইয়াকুব আলী। মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর গতকাল রাতেই ডা. শাহজাদী ও ডা. মুনাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের দায় স্বীকার

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতালে গিয়ে ১২ চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
সর্বশেষ খবর
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
 ইংল্যান্ডকে ৬৬ পয়েন্টে হারালো বাংলাদেশ
 ইংল্যান্ডকে ৬৬ পয়েন্টে হারালো বাংলাদেশ
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
উত্তর আয়ারল্যান্ডের যে পাহাড়ে লুকিয়ে নার্নিয়ার জাদুর রাজ্য
উত্তর আয়ারল্যান্ডের যে পাহাড়ে লুকিয়ে নার্নিয়ার জাদুর রাজ্য
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী