বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ড, চুক্তির খসড়া চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৩, ২০:৫৩ আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:৫৩

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এজন্য একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি করা হবে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সিভিল এভিয়েশন অথরিটি।

মঙ্গল ও বুধবার (৪ ও ৫ জুলাই) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের  সদর দফতরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা হয়েছে। সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব সিভিল  এভিয়েশনের (এফওসিএ)  এয়ার সার্ভিস এগ্রিমেন্ট বিভাগে লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। চুক্তি হলে বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে

এদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেবিচকের চেয়ারম্যান  এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বাংলাদেশের প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা এবং নভোএয়ারের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনা হয়। খসড়া চুক্তি চূড়ান্ত  সাক্ষরের জন্য  চুক্তির খসড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তি সম্পন্ন করতে উভয় দেশ উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও সাক্ষরিত হয়েছে। চুক্তি সম্পন্ন হলে  বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এবং আকাশপথে পণ্য পরিবহন আরও বৃদ্ধি পাবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?
মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
সর্বশেষ খবর
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
‘গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকও ব্যবহার হচ্ছে না’
‘গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকও ব্যবহার হচ্ছে না’
ছবিতে দিল্লিজুড়ে ধরপাকড়
ছবিতে দিল্লিজুড়ে ধরপাকড়
পেপ্যাল-গ্লোবাল সিটিজেনের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা
পেপ্যাল-গ্লোবাল সিটিজেনের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ