টানা ৫ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৭:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭:৫১

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে টানা ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন আন্দোলন করা রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধের স্থান ত্যাগ করে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে রেল ভবনের উদ্দেশে রওনা হন তারা।

রবিবার (১৬ জুলাই) বিকাল ৩টার সময় অবরোধ তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি এলাকায় রেলপথ অবরোধ করেন তারা।

শ্রমিকদের আশ্বস্ত করতে গিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল জুন মাসের পরে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ করবো। সেই আউটসোর্সিং কোম্পানির জন্য টেন্ডার ডকুমেন্টে আমরা শর্ত দিয়ে দিয়েছি, অভিজ্ঞ লোক চাই। আপনারা যারা এখানে আন্দোলন করছেন তাদের আমরা অভিজ্ঞতার সার্টিফিকেট দেবো। পাশাপাশি আউটসোর্সিং কোম্পানিকে বলবো, যেন আপনাদের নিয়োগ দেয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা আপনাদের রেলওয়েতে নিয়োগ দেবো।

তিনি বলেন, আপনারা ট্রেন আটকে দিয়ে মানুষকে হয়রানি করছেন, সেখান থেকে সরে আসবেন বলে আমরা আশা করবো। আমরা আইনের ভেতর থেকে আপনাদের সর্বোত্তম সহযোগিতা করবো।

শ্রমিকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম এখানে এসেছেন। তিনি বলেছেন রেলের আউটসোর্সিং নিয়োগের সময় অভিজ্ঞদের প্রাধান্য দেবেন। পাশাপাশি আগে যারা অস্থায়ীভাবে চাকরি করতেন তাদেরও অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া হবে। এটি নিয়মতান্ত্রিকভাবে তাদের অফিসে বসে করতে হবে। এটা রেললাইনে বসে করার বিষয় নয়।

জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, আজ আপনারা সকাল থেকে রেললাইন বন্ধ করে রেখেছেন, এখানে একজন মুমূর্ষু রোগী থাকতে পারে, একজন চাকরিজীবী থাকতে পারে। মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের বসতে দেবো। এরপর আমাদের যেকোনও ভাবেই হোক আপনাদের সরাতে হবে। তাই এখানে আন্দোলন না করে আলোচনা করুন।

/কেএএইচ/আরআইজে/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
অনশনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ
সর্বশেষ খবর
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ