গালফ এয়ারের সঙ্গে বিমানের কোড শেয়ার, টার্গেট ইউরোপ-আফ্রিকা

চৌধুরী আকবর হোসেন
০৯ আগস্ট ২০২৩, ১৪:০০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮

ইউরোপ, আফ্রিকা, বাহরাইনসহ অনেক গন্তব্যে শিগগিরই ফ্লাইট শুরু করা সম্ভব হচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তবে যাত্রী চাহিদা বিবেচনা করে বাজার ধরতে কোড শেয়ারের মাধ্যমে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান। বাহরাইনের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন গালফ এয়ারের সঙ্গে ৯ আগস্ট (বুধবার) কোড শেয়ার চুক্তি করতে যাচ্ছে বিমান। এর মাধ্যমে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপজুড়ে ২৮টি দেশে ৫৯টি গন্তব্যে বিমানের যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন।

বিমান সূত্রে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের বাহরাইনে কোনও ফ্লাইট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যদিও দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী কাজ করেন। বর্তমানে গালফ এয়ার ঢাকা থেকে সপ্তাহে ৯টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ারবাস এ৩২০ এবং বোয়িং৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ ব্যবহার করে ঢাকা থেকে যাত্রী বহন করছে এয়ারলাইনটি। ঢাকা থেকে গালফ এয়ার বাহরাইন হয়ে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপজুড়ে ২৮টি দেশের ৫৯টি গন্তব্যে বাংলাদেশের যাত্রী নিয়ে যাচ্ছে। গালফ এয়ারের বহরে ৩৫টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে এয়ারবাস এ৩২০, এয়ারবাস এ৩২০ নিও, এয়ারবাস এ৩২১, এয়ারবাস এ৩২১ নিও, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে।

বাহরাইনসহ এসব বাজার ধরতে কোড শেয়ার চুক্তি করতে ইতোমধ্যে একমত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গালফ এয়ার। মুনাফা বিনিময়, টিকিটিং পলিসিসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনাও চলমান আছে দুই এয়ারলাইনের মধ্যে। আজ (৯ আগস্ট) কোড শেয়ারের চুক্তি করবে বিমান। চুক্তির আওতায় বিমান ঢাকা-বাহরাইন রুটে টিকিট বিক্রি করতে পারবে নিজস্ব বিপণন ব্যবস্থায়। এসব যাত্রী গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাবেন। অন্যদিকে গালফের যাত্রীরা গালফ এয়ারের ফ্লাইটে ঢাকা হয়ে বিমানের গন্তব্যে যাবার সুযোগ পাবেন।

বিমানের এক কর্মকর্তা বলেন, কোড শেয়ার করলেও দুদেশের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্টসহ বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন আছে। দুই দেশের সিভিল এভিয়েশনের অনুমতির প্রয়োজন আছে। এয়ার সার্ভিস এগ্রিমেন্টসহ অন্যান্য চুক্তির বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গালফ এয়ারের আফ্রিকা, ইউরোপসহ অন্যান্য গন্তব্যে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে বিমান ঢাকা-বাহরাইন রুটে যাত্রী পরিবহন করবে গালফ এয়ারের মাধ্যমে। এছাড়া গালফ এয়ারের যাত্রীরা বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। এছাড়া গালফ এয়ারের ফ্লাইটে যাত্রীরা ঢাকা এসে বিমানের ফ্লাইটে থাইল্যান্ড যেতে পারবেন। অন্যান্য গন্তব্য পর্যায়ক্রমে চালু হবে।

সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করবে বিমান। এর মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
কুয়েত ও বাহরাইনে ইরানের ‘কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানালো জিসিসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম